আপডেট : ২৬ March ২০২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে বায়তুল মোকাররম এলাকা। শুক্রবার (২৬ মার্চ) রাজধানীর পল্টনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে গেছে। এসময় মোদির সফরের বিরোধীতাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, মোনাজাতের পর জুতা মিছিল শুরু করেন মুসল্লিরা। মূলত এই মিছিল ঘিরে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্ট ধাওয়া থেকে সংঘর্ষের সূত্রপাত। এজন্য মোদীর সফরকে কেন্দ্র করে পল্টন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা। এছাড়া মাঠে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছেন। আগে থেকেই মোদির সফরের বিরোধীতা করছিলেন দেশের বিভিন্ন ইসলামিক দল এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১