বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০২১

স্বাধীনতার ঘোষক একজনই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগৃহীত ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ঘোষণার পাঠক অনেকেই হতে পারে, কিন্তু ঘোষক একজনই। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে দলীয় নেতাবৃন্দদের সঙ্গে নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার বৈধতা পেয়েছিলেন। কাজেই স্বাধীনতার ঘোষণার পাঠক অনেকেই হতে পারে কিন্তু ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এর আগে ওবায়দুল কাদের দলীয় নেতৃবৃন্দদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতার শত্রু, সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরা মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করাই হচ্ছে আজকের দিনের শপথ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১