বাংলাদেশের খবর

আপডেট : ২৫ March ২০২১

ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব হচ্ছে না


এবারের দোলপূর্ণিমা তিথিতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব অনুষ্ঠান হচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে এবার দোলপূর্ণিমা তিথিতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়ি প্রাঙ্গণে লালন স্মরণোৎসব-২০২১ উদযাপন হচ্ছে না। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য জানান। এর আগে গত বছর অক্টোবর মাসেও একই কারণে সেখানে লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান হয়নি।

জেলা প্রশাসক বলেন, গত ১ মার্চ লালন একাডেমিক অ্যাডহক কমিটির সভা হয়েছে। ওই সভায় সিদ্ধান্ত হয়, সরকারি নির্দেশনা, বর্তমান করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাব এবং দোলপূর্ণিমা তিথিতে লালন স্মরণোৎসবের মতো বিশাল জনসমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিবেচনায় আসন্ন লালন স্মরণোৎসব-২০২১ উদযাপন করা সম্ভব হচ্ছে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১