আপডেট : ২৫ March ২০২১
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবুল, বঙ্গবন্ধু পরিষদ কিশোরগঞ্জের সভাপতি ফজলে রহমান, বীর মুক্তিযোদ্ধা কেফায়েত হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১