আপডেট : ২৫ March ২০২১
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পর্দায় আসছে গডজিলা বনাম কংয়ের লড়াই। ২৪ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছি ছবিটি। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দর্শকরা ছবিটি দেখতে পাবেন ২৬ মার্চ থেকে। গডজিলা ভার্সেস কং। অ্যাডাম উইংগার্ড পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন আলেকজান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন, রেবেকা হল, ব্রায়ান হেনরিসহ আরও অনেকে। গডজিলা ফ্র্যাঞ্চাইজির এই ছবি ঘিরে উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। ছবির টিজার থেকে ট্রেলার, প্রকাশ্যে আসতেই হিট দর্শকমহলে। জানা গেছে, ট্রেলারটি ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে, গডজিলা ও কিংকং, এই দুই চরিত্রের সংঘাতই হতে চলেছে চিত্রনাট্যের মূল আসল কথা! যদিও ছবির কাহিনির সারসংক্ষেপ বলছে যে এবারে মানুষের এক চক্রান্তের শিকার হতে চলেছে অসীম শক্তিধর এই দুই প্রাণী। শুধু তাই নয়, মানুষের চক্রান্তের ফলে দু'জনেরই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছবিতে। তাই কিং কং আর গডজিলা দু'জনেই ধ্বংস হয়ে যাবে না কি কোনও একজন টিঁকে থাকবে, এখন অপেক্ষা সেটাই দেখার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১