বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২১

সব সদস্যদের মাস্ক উপহার দিল শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি


করোনাভাইরাস থেকে নিরাপদ থেকে নিজ নিজ পেশাগত দ্বায়িত্ব পালনের জন্য শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যদের মাঝে উন্ননতমানের মাস্ক  উপহার দেয়া হয়েছে।

আজ সোমবার সন্ধা ৭টায় শহরের পানসি রেস্টুরেন্টে'র কনফারেন্স রুমে উন্নতমানের মাস্ক সাংবাদিকদের হাতে তুলে দেন সংগঠনের সভাপতি ইসমাইল মাহমুদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান কাজল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারন  সম্পাদক মো. আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক এহসান বিন মুজাহির, দপ্তর ও প্রচার সম্পাদক সোলেমান আহমদ মানিক, অর্থ সম্পাদক শেখ কাওসার ইসলাম, সদস্য ইমরান আহমেদ মারজান, অলক চৌহান রাহুল এবং ইমরান হোসেন ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১