বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


‘‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী” স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে কালিয়াকৈরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফৌজিয়া কাদির, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাস্মীর সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো: দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, ষ্টেশন অফিসার (ফায়ার সার্ভিস) কবিরুল আলম প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১