আপডেট : ১৭ March ২০২১
আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকাল ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পিছনের একটি শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আব্বাসিয়া মার্কেটের পিছনের এই এলাকায় ছোট ছোট প্রায় ৩ শতাধিক আধা কাঁচা টিন শেডের ঘর রয়েছে। সেখানে বেশিরভাগ পোশাক কারখানা শ্রমিকরা থাকেন। সকাল ১০ টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন লাগে । পরে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমাদের ৪ টি ইউনিটের ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি । এছাড়া আনুমানিক প্রায় ২০ থেকে ৩০ টি ঘর পুড়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১