বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২১

দাশুড়িয়াতে বিডি ক্রিয়েশনের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত


শতভাগ রপ্তানিমুখী হস্তশিল্প প্রতিষ্ঠান বিডি ক্রিয়েশন দাশুড়িয়া ইউনিটের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠানের নিজ প্রাঙ্গনে সকাল থেকে রাত পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা নাচ, গান ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে সকলের মাঝে আনন্দ বিনিময় করেন। পরে র‌্যাফেল ড্র ও খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বিডি ক্রিয়েশন’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস ও পরিচালক ইমরান খান। এসময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ¦ নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে তাঁর সুযোগ্য পুত্র দোলন বিশ্বাস, জেলা জয়েন্ট জর্জ মোঃ আব্দুস  কুদ্দুস,  দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার,  এবং সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, বিডি ক্রিয়েশন শতভাগ রপ্তানিমূলক হস্তশিল্প প্রতিষ্ঠান। বিশ্বের ৭৩টি দেশে সুনামের সহিত পণ্য রপ্তানি করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ২০০৮ সালে গাজীপুরে যাত্রা শুরু করে যার হাত ধরে ২০১৮ সালে দাশুড়িয়ার মুনশীদপুরে একটি বৃহত্তম পূর্ণাঙ্গ হস্তশিল্প কারখানা স্থাপন করে। 

বিডি ক্রিয়েশন’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস তার প্রতিক্রিয়ায় বলেন, বিডি ক্রিয়েশনের সকল ভাই-বোনরা অনেক পরিশ্রম করে এই শাখাকে প্রসার ঘটিয়েছে। তাদের কাজের পাশাপাশি বিনোদনের জন্য প্রতি বছর এই দিনটি আমরা মিলেমিশে উদযাপন করি এবং করতে চাই। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১