বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০২১

কালকিনিতে কৃষকের জমি বেদখলের অভিযোগ


মাদারীপুরের কালকিনিতে আফসার কাজী নামে এক কৃষকের বাড়ির পাশের জমি বেদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ওই কৃষকের পরিবার।  আজ মঙ্গলবার উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডি ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের কৃষক আফসার কাজী তার পরিবারের সকল সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকাতে বসবাস করে আসছিলেন। এ সুযোগে আফসার কাজীর বাড়ির পৈত্রিক সম্পত্তিতে বিভিন্ন প্রকার গাছ রোপন করে দখল করে নেন একই এলাকার আলমগীর কাজী ও তার ভাই দাদন কাজী। কিন্তু আফসার কাজী তার জমি দখলমুক্ত করে ফেরত চাইলে না দেয়ার জন্য প্রতিপক্ষ আলমগীর কাজী বিভিন্নভাবে তালবাহান শুরু করে। সেই সঙ্গে আফসার কাজী ও তার পরিবারের সদ্যদের হত্যার হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগী আফসার কাজী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমি বাড়ি না থাকার সুযোগে ও এলাকায় দূর্বল হওয়ায় আলমগীর কাজী পেশী শক্তি বলে আমার পৈত্রিক সম্পত্তি বিভিন্ন উপায়ে দখলে রেখেছে। আমার স্বপরিবারকে মারধোর ও হত্যার হুমিক দিয়ে আসছে আলমগীর। আমি দেশবাসীর কাছে তার দৃষ্টামূলক বিচার চাই।

অভিযুক্ত আলমগীর কাজী বলেন, আমি জায়গা দখল করিনি। আমি গাছ লাগিয়েছি আফসারের অনুমতি নিয়ে।  ওই খানে আমার জমি রয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, জমির বিষয় ও হুমকির ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১