বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০২১

মাধবদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। হত্যাকাণ্ডের পর নিহতের মরদেহ পুুকুরের নিচে মাটি চাপা দিয়ে গুম করে রাখে।

আজ মঙ্গলবার ৯৯৯ এ ফোন পেয়ে দুপুর ১২ টার দিকে মাটি খুড়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নরসিংদীর মাধবদীর মহিষাসুরা ইউনিয়নের দাইরের পার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ (৩০) দাইরের পাড় গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মার্চ মাসের ২ তারিখ রাতে নিহত সোহাগ নেশা জাতীয় দ্রব্য পান করে বাড়িতে আসে। ওই সময় সোহাগ তার মা’র সাথে রাগারাগি ও গালিগালাজ করে। এক পর্যায়ে সোহাগ উত্তেজিত হয়ে তার মা'কে মারধর করতে থাকে। এতে তার বাবা বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও মারধর করে। পরে ছোট ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে সোহাগ। একপর্যায়ে সোহাগের ছোট ভাই জহিরুল ক্রিকেট ব্যাট দিয়ে সোহাগের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ বাড়ির পাশে একটি পুকুর পাড়ে মাটি চাপা দিয়ে রাখে।

এদিকে সোহাগকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে মাধবদী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন। এরই মধ্যে মাধবদী থানা পুলিশ নিহতের ছোট ভাইদের দুই বউকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পাড় থেকে বেকু মেশিন দিয়ে মাটি খুড়ে নিহত সোহাগের মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন,পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর লাশটিকে গুম করে রাখা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১