আপডেট : ০৪ March ২০২১
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার এসআই শামীম। আটককৃত জামাল উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবদুল হামিদের পুত্র। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর রাস্তার মাথা এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জামালকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা ও পাচারের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১