বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০২১

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপারসহ নিহত ২


কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাছ বোঝাই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আইয়ুব হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিকআপের হেলপার রাজশাহীর বাগমারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হামিদ আলীর পুত্র ফয়সাল (২০) ও মাছ বহন সহযোগী একই গ্রামের আবদুস সাত্তারের পুত্র হাবিবুর রহমান (৩৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় চট্টগ্রামমুখী মাছ বোঝাই একটি পিকআপ দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে পিকআপের সামনে থাকা হেলপার ফয়সাল ও পিছনে থাকা মাছ বহন সহযোগী হাবিবুর রহমান নিহত হন। তবে পালিয়ে যায় পিকআপের চালক।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১