আপডেট : ০৪ March ২০২১
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, কয়েকটি মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার হরিশপুর গ্রামের আজাহার আলীর ছেলে আসাদুজ্জামান (৪৫), নাছির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) ও কফিল উদ্দিন (৪৮), কফিল উদ্দিনের স্ত্রী মাজেদা বিবি (৪২), আসাদুল ইসলামের স্ত্রী বিউটি বিবি (৩২) এবং একই এলাকার আতাইকুলা গ্রামের মুনছুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৪৫), ফজলুর রহমানের ছেলে বাবলু (৪৫), তজের আলীর ছেলে ইমরান হোসেন (২৫) ও মিরাট ধনপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে জুয়েল হোসেন (২২) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১