বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০২১

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক লতিফুল, সচিব জোবায়ের


জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে (২৬ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লতিফুল ইসলামকে আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আহসান জোবায়েরকে সদস্য সচিবের এর দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. সাগর হোসেন ও দৈনিক ভোরের কাগজের রকি আহমেদ।

এ বিষয়ে উক্ত কমিটির আহ্বায়ক লতিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন বিগত কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নতুন কমিটি গঠনে গড়িমসি হয়েছে তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যেহেতু এখনও অনেক দেরি এবং করোনা পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক তাই আমরা এখনই নির্বাচন দিতে চাই। এবং যোগ্যতার ভিত্তিতে নতুন নেতৃত্ব আসুক এটাই প্রত্যাশা।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১