বাংলাদেশের খবর

আপডেট : ২২ February ২০২১

বিএইচবিএফসি’র আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন


বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে। বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক (অতিঃ দায়িত্ব) অরুন কুমার চৌধুরী এর নেতৃত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সদর দফতরে প্রতিষ্ঠিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিএইচবিএফসি’র বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পরিষদ, অফিসার কল্যাণ সমিতি এবং জোনাল অফিস-ঢাকা উত্তর ও দক্ষিণ এবং এর আওতাধীন সকল রিজিওনাল ও শাখা অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্ব-স্ব ম্যানেজারগণের নেতৃত্বে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১