বাংলাদেশের খবর

আপডেট : ২১ February ২০২১

ভাষা দিবস পালনেও বিভক্ত আখাউড়া বিএনপি


সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবস পালনে ও বিভক্ত হয়ে পড়েছে উপজেলা বিএনপি। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পন করে এ দলটি। দলের একটি অংশ রোববার সকাল ৯টায় অপর একটি অংশ ১১টায় পুষ্পমাল্য অর্পন করে। পাশাপাশি দলের একটি অংশ সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দীর্ঘ দিন ধরে দলে দুটি গ্রুপ তৈরী হওয়ায় তারা পৃথক ভাবে দলীয় কর্মসুচিসহ জাতীয় দিবসগুলো পালন করে আসছে।

এদিকে দীর্ঘ দিন ধরে দলে অভ্যন্তরীণ কোন্দল বিরাজ করায় সদ্য অনুষ্ঠিত হওয়া পৌরসভা নির্বাচনে এর মাশুল গুনতে হয় দলটির।

খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ উপজেলায় দৃশ্যমান হয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল । দলে দুটি গ্রুপ তৈরী হওয়ায় নিজেরাই এখন নিজেদের প্রতিপক্ষ হয়ে আছে। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রৌফ চৌধুরী ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিনের নেতৃত্বেই উপজেলা বিএনপির কর্মকান্ড চলছে। তিনি সক্রিয় ভাবে মাঠে থেকে কেন্দ্রীয় কর্মসূচি, জাতীয় দিবস, দলের প্রতিষ্ঠা বাষির্কীসহ দলের প্রতিটি কর্মকান্ড যথাযথ ভাবে পালনসহ দলকে সংগঠিত করেছেন । কিন্তু অন্যরা দলের কোন খোঁজ ও নেননি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন বলেন, কেন্দ্রীয় কর্মসূচি, জাতীয় দিবস, দলের প্রতিষ্ঠা বাষির্কীসহ দলের প্রতিটি কর্মকান্ড যথাযথ ভাবে দলীয় নেতাকর্মী নিয়ে পালন করছেন। দলে দুটি গ্রুপ থাকায় সাংগঠনিক কাজে সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে তাই কিছু সমস্যা হচ্ছে। জেলা বিএনপি উদ্যোগ নিলে আশা করি সমস্যা থাকবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১