বাংলাদেশের খবর

আপডেট : ২১ February ২০২১

বিনম্র শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বেলা বাড়ার সাথে সাথে শহীদ মিনারে মানুষ বাড়তে থাকে। মাইকের সাথে নিজেরা ও সুর মিলিয়ে উপস্থিত সকলেই গেয়ে চলেছেন আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

রোববার সকাল ৭টায় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন,পৌর প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি, রেলওয়ে পুলিশ, বেঙ্গল পুলিশ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, আত্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। 

প্রশাসনের পক্ষ থেকে  পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে-ই আলম। পৌরসভার পক্ষে নব নির্বাচিত মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী, মুক্তিযোদ্ধা মো. বাহার মালদার, আখাউড়া প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, মো. মানিক মিয়া , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলিয়া, কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. কবির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

এদিকে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি বেসরকারি ভবন,দোকান ব্যবসা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

তাছাড়া চিত্রাঙ্গন,রচনা লিখন,দেশাত্মোবোধক সঙ্গীত,কবিতা আবৃত্তি ও একুশে তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহনানা কর্মসূচির মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সর্বস্তরের জনগন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে-এ আলমের সভাপতিত্বে  উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১