আপডেট : ১৯ February ২০২১
দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ অগ্নীকাণ্ডে “স” মিল, কাঠ ফার্নিচারের কারখানা, বসতবাড়ী ও গবাদী পশু পুড়ে ভুষ্মিভুত হয়েছে। উপজেলার ভাদুরিয়া গ্রামের মৃত আঃ হামিদের পুত্র সামসুদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীতে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনায় সামসুদ্দিনের শাশুড়ী জিরামন বেগম আহত হয়। সামসুদ্দিনের পুত্র শামীম জানান- তাদের মিল, ফার্নিচার কারখানা ও বসতবাড়ী একই স্থানে। পরিবারের ৭ সদস্য সহ সেখানে বসবাস করেন। বৃহস্পতিবার রাতে তারা নিজ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে হঠাৎ আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে গেলে দেখতে পান তাদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের চতুর পার্শ্বে আগুন দাউ দাউ করে জ্বলছে। এ সময় কোন রকমে পরিবারের লোকজন নিরাপদে বাড়ী থেকে বের হলেও বাড়ীতে থাকা গবাদী পশু ও মালামাল বের করতে ব্যর্থ হন। এ সময় প্রতিবেশীদের মাধ্যমে ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগেই তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন তারা একেবারে নিঃস্ব। নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ হযরত আলী জানান- ঘটনার সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফারায় সার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন আনে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নীকাণ্ডের উপত্তি বলে তারা ধারনা করছেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে চাল-ডাল, শুকনো খাবার, ঢেউটিন, কম্বল সহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১