আপডেট : ১৯ February ২০২১
নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ১২টায় সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে আনার জন্য ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। কিন্তু ৩ ঘন্টায় আগুন এখনো নিয়ন্ত্রনে আসে নি। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরে ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায়। যার ফলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথে আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। এখন পর্যন্ত ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। আর আগুন কোন স্থাপনায় ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস লাইন বিচ্ছিন্ন করার কাজ করছে। গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে গেলেই আগুন নিভে যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১