আপডেট : ১৩ February ২০২১
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৬৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৯১ জনের শরীরে। এনিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন। এদিন সুস্থ হয়েছেন আরও ৩৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে আজ ৩৪৩তম দিনে শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ। এটাই এখন পর্যন্ত একদিনে সর্বনিম্ন শনাক্তের হার। এর আগে গত ৮ ফেব্রুয়ারি শনাক্তের সর্বনিম্ন হার ছিল ২ দশমিক ৩০ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ১৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ৮ হাজার ২৬৬। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ২৫৯ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৭২ শতাংশ এবং ২ হাজার ৭ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ২৮ শতাংশ। চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১০ কোটি ৮৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৩ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ কোটি ৮০ লাখের বেশি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১