আপডেট : ১২ February ২০২১
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় বিএনপি জামাতসহ দুই শতাধিক ব্যক্তির নামে মামলা দায়ের করেছে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক শফিকুল ইসলাম বিলু। এদিকে ওই মামলায় পুলিশ দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন ও পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইদুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে সদর থানার ওসি শাহা আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু বলেন, পৌরসভা নির্বাচনে বিএনপির জনসমর্থন দেখে ভয় পেয়ে তারা বিএনপির নের্তাকর্মীর নামে নির্বাচনী কার্যালয় ভাংচুর মামলা দিয়ে গ্রেফতার বানিজ্য চালাচ্ছেন। গ্রেফতারের ভয়ে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে ভোট চাইতে পারছে না। তারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। এসময় জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন রানাসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌরসভা নির্বাচনে নানা প্রতিশ্রুতি নিয়ে নৌকা মার্কার প্রার্থী ইস্তেহার ঘোষণা করেছে। ওই ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির অভিযোগ ভিত্তিহীন দাবী করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, নির্বাচন অবাধ ও দুষ্ঠ করার জন্য মাঠ পর্যায়ে প্রশাসন কাজ করছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আওয়ামীলীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলেও তিনি দাবী করেন। অনুষ্ঠানে নৌকা মার্কার প্রার্থী মোফাজ্জল হোসেনসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে শুক্রবার (১২ফেব্রুয়ারি) বিকালে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল মার্কার প্রার্থী ওযাহিদুল ইসলাম সেনা পৌরসভা নির্বাচন সুষ্ঠ হরে দাবী করে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন উপলক্ষে তিনি কোন অভিযোগ না করলেও সুষ্ঠ্য নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। শহরের বিডিআর রোডে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পত্নী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেরিফা কাদের, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলীসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে পৌরসভার নয়ারহাট এলাকার নির্বাচনী কার্যালয়ে হামলা চলিয়ে দুর্বৃত্তরা চেয়ার টেবিল ভাংচুর করে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় পরদিন বুধবার পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক শফিকুল ইসলাম বিলু বাদি হয়ে বিএনপি জামাতের নেতাকর্মীসহ দুই শতাধিক ব্যক্তির নামে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার সকালে এজাহার ভুক্ত আসামি বিএনপি নেতা আলী হোসেনকে গ্রেপ্তার করে। এর আগে গত বুধবার ভোরে পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১