আপডেট : ১১ February ২০২১
ভারত এবং চীনের বিরোধপূর্ণ এলাকা লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজরাথ সিং এ তথ্য নিশ্চিত করেছেন। পূর্ব লাদাখের প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণ পাশের এলাকা থেকে "সামাঞ্জস্যপূর্ণ এবং সুসংহত" ভাবে সেনা অপসারণ করা হচ্ছে বলে জানান তিনি। ২০২০ সালের এপ্রিলের পর থেকে লেকের তীরবর্তী এলাকায় গঠিত যে কোন ধরনের কাঠামো ভেঙে ফেলা হবে এবং ওই অঞ্চলের স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়। গত বছরের এপ্রিল মাস থেকে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশের সেনাবাহিনী। জুন মাসে একবার প্রাণঘাতি সংঘর্ষের ঘটনাও ঘটেছিলো সীমান্তটিতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১