আপডেট : ১০ February ২০২১
বগুড়ায় মটর মালিক শ্রমিক যৌথ কমিটির ডাকা ধর্মঘট আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার মটর মালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংর্ঘষে জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহণ এবং গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। হঠাৎ করে ধর্মঘটের ডাক দেওয়ায় দূরদূরান্তে গন্তব্যে যেতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বাস ট্রাক চলাচল না করলেও অন্য জেলাগুলি থেকে বাস ট্রাক বগুড়া জেলার মধ্যদিয়ে চলাচল করছে। এছাড়া দুরপাল্লার গাড়ীগুলো বগুড়া থেকে যথারীতি ছেড়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১