আপডেট : ০৯ February ২০২১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি সকালে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্ত পিলার ৯৬৩/এমপি এর কাছ দিয়ে অবৈধভাবে প্রবেশ করে আটক ব্যক্তিরা। এ সময় পাথরডুবি নামক এলাকার আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বাগভান্ডার বিওপি’র নিয়মিত টহল দল ৫ ব্যক্তিকে আটক করে। আটককৃতদের ২ জন ভারতীয় এবং ৩ জন বাংলাদেশী নাগরিক বলে। আটক ভারতীয় নাগরিকরা হলেন ইস্ট দিল্লির গান্দিনগরের গিতা কলোনীর গুরুদুয়ারা এলাকার ইমরান মলিকের ছেলে ফিরোজ মলিক (২০) যার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৩৫২৫৪৫৩৫৫৯৯০)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাড়ী বাগেরহাট, তার বাবা ভারতে থাকে। দাদার বাড়ীতে বেড়াতে এসেছে। অপর ভারতীয় নাগরিক দক্ষিণ দিল্লির সারিতাভির মাদানপুর খাদের জেজে কলোনীর বাসিন্দা আমির আলীর ছেলে মোঃ ওয়াদুদ (৩০)। যার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৪৯৬৯৭৯৬০৪৯২২)। বিজিবির জিজ্ঞাসাবাদে সে জানায়, ছোটবেলায় তার বাবা তাকে ভারতে রেখে এসেছে। সে অসুস্থ বাবাকে দেখার জন্য বাংলাদেশে এসেছে। তবে কোন ঠিকানা বলতে পারেনি। আটক বাংলাদেশী নাগরিকরা হলেন মো. সোহেল (২৭), রিপন মিয়া (৩২) ও সোহেল (১৯)। সোহেল সুনামগঞ্জ জেলার পল্লবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। রিপন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার টেয়রাটিলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও সোহেল সুনামগঞ্জ থানার কদমতলী গ্রামের চঞ্চল হকের ছেলে। তারা সকলেই নির্মাণ শ্রমিক হিসেবে ভারতে গিয়েছিল বলে বিজিবিকে জানিয়েছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম পিএসসি জানান, আটক ভারতীয় এবং বাংলাদেশী নাগরিকদের নামে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি মুহাঃ আতিয়ার রহমান আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১