বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২১

শৈলকুপায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল জোয়ার্দ্দার নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, অভিযুক্ত তরিকুল জোয়ার্দ্দারের সাথে ধর্ষণের শিকার শিশুটির বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। রোববার বিকালে তরিকুল শিশুটির বাড়িতে যায়। সেখানে কেউ না থাকায় ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে তরিকুল পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সোমবার রাতে শৈলকুপা থানায় শিশুটির চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১