বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২১

সারিয়াকান্দিতে দায়িত্ব নিলেন নব-নিবার্চিত মেয়র-কাউন্সিলররা


বগুড়ার সারিয়াকান্দিতে আনুষ্ঠানিকভাবে পৌরসভার নব-নির্বাচিত মেয়র মতিউর রহমান মতি ও সকল কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন। আগেরদিন সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান।

আজ মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে বগুড়া-০১ আসনের সাংসদ সাহাদারা মান্নানের উপস্থিতে তারা দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণপূর্বে মেয়র ও কাউন্সিলররা উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রয়াত সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা।

এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভুমি) দেওয়ান একরামুল হক, ওসি মিজানুর রহমান, ডিজিএম অসিত কুমার সিকদার, কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, সকল কাউন্সিলররাসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১