আপডেট : ০৯ February ২০২১
রাজধানীর উত্তরায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উত্তরা রাজলক্ষী মার্কেট এর সামনে থেকে এ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- গাজীপুরের কুনিয়া এলাকার শাহীন (২৬)ইব্রাহীম (২৫), ও একই এলাকার খাইরুল ইসলাম (২২)। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এস আই শাহিন রায়হান বাংলাদেশের খবরের প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উত্তরা আজমপুর সংলগ্ন এলাকায় অবস্থানরত তিন মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে এক হাজার নয় শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা গাজীপুর ও উত্তরা এলাকার দীর্ঘ দিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১