বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২১

কাউখালীতে পরিত্যক্ত অবস্থায় ভাঙ্গা হ্যান্ডকাফ উদ্ধার


কাউখালীতে পরিত্যক্ত অবস্থায় একজোড়া ভাঙ্গা হ্যান্ডকাফ পরিত্যক্ত পাওয়া গেছে। যার ক্লু ২দিনেও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

গতকাল সোমবার উপজেলার সাহাপুরা গ্রামে একটি ঔষধের দোকানের সামনে থেকে হ্যান্ডকাফ জোড়া পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয় মেম্বর ও গ্রাম পুলিশকে খবর দেয়। গ্রাম পুলিশ রফিকুল ইসলাম উদ্ধার করে কাউখালী থানা পুলিশকে হস্তান্তর করে।

এ ব্যাপারে কাউখালী থানা পুলিশ ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, কাউখালী থানা পুলিশের কোন হ্যান্ডকাফ খোয়া যায়নি। তবে এ হ্যান্ডকাফটি কে বা কারা কোথা থেকে এন ওই জায়গায় ফেলে রেখেছে তাহার অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১