বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২১

চৌদ্দগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেনকে সংবর্ধনা


কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ।

এ উপলক্ষে মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির জেলা কমিটির সদস্য ছালেহ আহম্মেদ ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা আহবায়ক মোঃ কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক আলী হোসেন, জামাল উদ্দিন, কমলেশ মন্ডল, সদস্য সচিব মোহাম্মদ জামাল হোসেন, সদস্য আবদুল খালেক, আমিনুল ইসলাম, মোবারক হোসেন, শাহনাজ বেগম, ইমতিয়াজ উদ্দিন ভুঁইয়া, জহিরুল কাইয়ুম, ইউনুস আলী, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জলিল রিপনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১