বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২১

ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক-আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান


ফেনী জেলার রাজনগরে ২৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের রাজনগর শাখায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক প্রধান মোঃ মাহফুজুল করিম কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর শাখাপ্রধান মোঃ জিয়াউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রত্না রানী মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর শাখার ম্যানেজার অপারেশনসহ অন্যান্য কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১