বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০২১

ভাসানচরে আরও ১৭৭৮ রোহিঙ্গা


রোহিঙ্গাদের আরো একটি দল নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তৃতীয় দফায় রোহিঙ্গাদের ওই দলটিকে ভাসানচরে নেওয়া হয়।

এর আগে, সকাল ৯টার দিকে রোহিঙ্গা বহনকারী চার জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়।

সকালে জাহাজে ওঠার সময় শাহাবুদ্দিন নামে এক রোহিঙ্গা জানান, ভাসানচরে সুযোগ-সুবিধা বেশি বলে সেখানে থাকা ভাইয়েরা তাকে জানিয়েছেন।

জাহাজে ওঠার আগে রিয়া খাতুন নামে আরেক রোহিঙ্গা জানান, তাঁর চার সন্তান। তাঁদের নিয়ে তিনি ভাসানচরে যাচ্ছেন। সেখানে তাঁর অন্য আত্মীয়স্বজন রয়েছেন।

আজ ও আগামীকাল দুদিনে তিন হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের প্রস্তুতি রয়েছে বলে গতকাল অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান।

জানা গেছে, গতকাল ৩৮টি বাসে করে অন্তত ৩৫৩ পরিবারের ১ হাজার ৭৭৮ জনকে চট্টগ্রামে আনা হয়। এই ১ হাজার ৭৭৮ জনই আজ দুপুরে ভাসানচরে পৌঁছাল। আজ আরও ১ হাজার ৩০০ জনকে চট্টগ্রামে আনা হবে। সেখান থেকে তাদের নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১