বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০২১

দুর্গাপুর পৌর নির্বাচন

শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা


আগামী ৩০ জানুয়ারি নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা সব ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি। হাট-বাজার, মাঠ-ঘাট সব স্থানেই ভরে গেছে নির্বাচনী পোস্টার ব্যানারে। সেইসাথে সরগরম পাড়া-মহল্লার চায়ের দোকানগুলো ।

এবারের পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আলাউদ্দিন আলাল (নৌকা), বিএনপির জামাল উদ্দিন (ধানের শীষ), কমিউনিস্ট পার্টির শামসুল আলম খাঁন (কাচি) ও ইসলামী আন্দোলনের মোঃ আব্দুল মান্নান (হাতপাখা) প্রতীক নিয়ে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

নির্বাচনকে কেন্দ্র করে চারজন মেয়রপ্রার্থীই দিয়েছেন নির্বাচনী ইশতেহার । দুর্গাপুর পৌরসভাকে একটি উন্নত ও আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে ভোটারদের দিয়েছেন আশ্বাসও ।

এ ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন ।

প্রার্থীদের প্রচার প্রচারণা এখন অনেকটাই সরগরম পৌরসভার ৯টি ওয়ার্ড। বিশেষ করে পাড়া-মহল্লা ও অলিগলিতে নির্বাচনী প্রচারণা বেশি। পৌরসভার ২,৩,৪,৫ ও ৬ ওয়ার্ডে চার থেকে পাঁচজন করে কাউন্সিলর প্রার্থী থাকায় এই ওয়ার্ডগুলোতে নির্বাচনী উত্তাপ সবচেয়ে বেশি। তবে এখন প্রর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা কোনো সংবাদ পাওয়া যায়নি।

প্রার্থীরা আচরণবিধি মেনেউ চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার-প্রচারণা। আগামী ২৮ জানুয়ারি রাত ১২ টায় শেষ হচ্ছে নির্বাচনের সকল প্রচার-প্রচারণা ।

পৌর নির্বাচন হবে ব্যালট পেপারে আর তাতে পৌরসভার মোট ২০ হাজার ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতিও প্রায় শেষের দিকে নির্বাচন অফিস। ওয়ার্ড ভিত্তিক কেন্দ্র নির্ধারণ, প্রার্থীদের সাথে মতবিনিময় ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ট্রেনিং প্রায় শেষ। আগামী দিনগুলোতে প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা শেষ করলেই সবাইকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়া যাবে বলে মনে করছেন নির্বাচনী কর্মকর্তারা।

আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলা উদ্দিন আলাল জানান, আগামী ৩০ তারিখ নির্বাচনে আশা করি ভোটার উপস্থিতি বিগত সময় গুলোর তুলনায় অনেক বেশি থাকে। আমি নির্বাচনে জয় যুক্ত হলে দুর্গাপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। এছাড়াও পৌর শহরের রাস্তা গুলোর উন্নয়ন ও দীর্ঘদিনের দাবি বাইপাস সড়ক নির্মাণে যথাযথ ভূমিকা রাখব।

বিএনপি মনোনিত প্রার্থী জামাল উদ্দিন জানান, দুর্গাপুর একটি পর্যটন সম্ভাবনাময় এলাকা। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে আছে কিন্তু পৌর শহরের রাস্তা গুলোর অবস্থা খারাপ থাকায় প্রতিনিয়তই তাদের ভোগান্তি হতে হয়। নির্বাচনে জয় যুক্ত হলে রাস্তাঘাটের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে করবো। আর এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অনেক সুন্দর হয়েছে। আশা করি এই পরিবেশ থাকলে আমি নির্বাচনে বিজয়ী হবো।

এদিকে জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ খান জানান, নির্বাচনকে ঘিরে আমরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ গ্রহণ করছি । দুর্গাপুর পৌর নির্বাচন ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন সকালে প্রতি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। এছাড়া নির্বাচনের দুদিন আগে থেকেই পৌর শহরের ভেতর দিয়ে সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। এছাড়াও নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা মাঠে থাকবেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১