আপডেট : ২৬ January ২০২১
ময়মনসিংহের ভালুকায় আজ মঙ্গলবার সকালে উপজেলা রিটার্নিং অফিস ভালুকার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভালুকা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, বিশেষ অতিথি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, ওসি মোহাম্মদ মাইন উদ্দিন । ভালুকা পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২৫০৪৪ জন,পুরুষ-১২৬৮২,নারী-১২৩৬২ জন ভোটারের মধ্যে মেয়র ৩ জন, সাধারন কাউন্সিলর-৩২জন, সংরক্ষিত নারী কাউন্সিলর ৮ জন প্রতিদ্বন্দিতা করছেন। আগামী ৩০ জানুয়ারী ভোট গ্রহণের কথা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১