আপডেট : ২০ January ২০২১
দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। যা গেল আট মাসের মধ্যে সবচেয়ে কম। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৯৫০ জনে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে। আজ বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা বিষয়ক নিয়মিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ৬১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ২০ জনের এবং একই সময়ে নতুন করে ৭০২ জন রোগী শনাক্ত হয়েছে। গত এক দিনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৭৪ হাজার ৪৭২ জন হয়েছে। সর্বশেষ গত বছরের ৮ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন সাত জনের মৃত্যুর খবর দেয়া হয়েছিল। আর ৯ মে আটজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১