বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০২১

মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা


নেত্রকোণার পূর্বধলায় রূপালী আক্তার (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। সে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে।

জানা গেছে, রূপালী প্রতিদিনের মতো রোববার পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় তার মা কয়েকবার ডাকাডাকি করলে সে ঘুম থেকে উঠে আবারও শুয়ে পড়ে। এতে রূপালীর মা কিছুটা ক্ষিপ্ত হয়ে মেয়েকে বকুনি দেয়। কিছুক্ষণ পর রূপালীর বাবা দুলাল মিয়া ঘরে এসে দেখেন তার মেয়ে ঘরের আড়ায় গলায় ওড়না পেচিঁয়ে ফাঁসিতে ঝুলছে।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) এমএ জাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ব্যতিতই হস্তান্তর করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১