বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০২১

মুন্সিগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে আইনজীবিদের আয়োজনে জেলা আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনকারীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আইনজীবি সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা,সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন খান স্বপন, এড. তোতা মিয়া, এড. হালিম প্রমুখ।

প্রসঙ্গত, রোববার রাতে মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার হন এড. মুজিবুর রহমান। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১