আপডেট : ১৭ January ২০২১
সিরাজগঞ্জে পৌরসভায় নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর পদে বিজয়ী তারিকুল ইসলাম (৪৫)। পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি আহত হন। শনিবার রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুসের ছেলে। স্থানীয়রা জানান, ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেলে নিজকেন্দ্রের ভোটের ফল পাবার পর পাশ্ববর্তী আরেকটি কেন্দ্রে ভোটের ফলাফল নেয়ার জন্য যান। ফলাফলে বিজয়ী জেনে কেন্দ্রে থেকে বের হবার সময় প্রতিপক্ষের সমর্থকরা পাজড়ে ছুরিকাঘাত করে। গুরুত্বর অবস্থায় হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, সংঘর্ষ এড়াতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১