আপডেট : ১২ January ২০২১
নেত্রকোনার কলমাকান্দায় নকল স্ট্যাম্প ও একটি প্রাইভেটকারসহ সোহাগ মিয়া (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গুতুরা বাজার এলাকা থেকে আটক আটক করা হয়। আটক সোহাগ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মৃত মতিউর রহমানের ছেলে। এসময় তার নিকট থেকে ১০টাকা মূল্যের ৭ হাজার ৮৭২টি নকল ষ্টাম্প উদ্ধার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার সন্ধ্যার পর সোহাগ মিয়া নকল ষ্টাম্প নিয়ে প্রাইভেটকারে কলমাকান্দার উদ্দেশ্যে আসচ্ছিল। পরে পুলিশ গোপান সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার গুতুরা বাজার এলাকা থেকে তাকে আটক করে। উদ্ধারকৃত নকল স্টাম্পের মূল্য ৭৮ হাজার ৭২০ টাকা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকেলে তাকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১