বাংলাদেশের খবর

আপডেট : ১১ January ২০২১

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আজ সোমবার সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (২৮) নামে একজন নিহত হয়েছে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার বাউশিয়া ইউনিয়নের বড়কান্দি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। সে বাউশিয়া ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে নিজে প্রাইভেটকার চালিয়ে ঢাকা যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় গাড়িতে কোন যাত্রী ছিল না। পথিমধ্যে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় আসলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেলে গুরুতর আহত হয় মোহাম্মদ আলী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর বারোটার সময় মৃত্যু হয় তার।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন জুয়েল জানিয়েছেন, লাশ তাদের হেফাজতে রয়েছে তবে ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১