আপডেট : ১১ January ২০২১
নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে কৃষি বিপনন কোম্পানীর বিক্রয় কর্মীকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় মরদেহের পাশ থেকে একটি মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ হত্যাকান্ড ঘটে। নিহত নাইমুর রহমান নাটোর জেলার বড়াই গ্রামের শফিকুল ইসরামের ছেলে। সে সেঞ্চুরী এগ্রো লি: এর বিক্রয় কর্মী হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সোমবার সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় মরদেহের পাশ থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) শাহেদ আহম্মেদ,ওসি তদন্ত ও সি আই ডি সহ আইন শৃংখল্যা বাহীনির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শাহজাহান নামে স্থানীয় এক ব্যক্তি জানায়, পৌর সভার সড়ক উন্নয়নের কাজ শেষে ভোর ৫টা ১০ মিনিটে আমি বাড়ি আসছিলাম। তখন তিন যুবক আমার গতিরোধ করে। ওই সময় আমার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিতে চাইলে তারা আমাকে ছুরিকাঘাত করার ভয় দেখায়। পরে আমি সব দিয়ে দেই। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করা হচ্ছে। আর এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১