বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০২১

কেরানীগঞ্জে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


কেরানীগঞ্জর বাস্তা ইউনিয়নের কোনাখোলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে সোমবার সকালে দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়। বাস্তা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ।

বাস্তা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী জেড এ জিন্নাহ’র সভাপতিত্বে ও বাস্তা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাজী মো.আশকর আলী সঞ্চালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সধারন সম্পাদক অহিদুল হক ও আওয়ামীলীগ নেতা জাকির হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সভাপতি হাজী খলিল মাদবর ও সাধারন সম্পাদক শ্রী নরেস চন্দ্র সরকার ২নং ওযার্ড আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন জেলদার প্রমুখ। এসময় বাস্তা ইউনিয়নের ১,২,৩ ও ৬ নং ওয়ার্ডে দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১