বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২১

মনোহরগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  


নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপান করেছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এ র‌্যালিতে শোভা পেয়েছে জাতীয় পতাকা, দলীয় পতাকা, বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা ও এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন ।

র‌্যালিটি মনোহরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ গেইট থেকে শুরু হয়ে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলাস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম ও সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব এর নেতৃত্বে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিট ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জননেত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন উপজেলা ছাত্রলীগ নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন,উপজেলা উন্নয়ন সমন্বয় কারী ও যুবলীগ সদস্য মোঃ কামল হোসেন, খিলা ইউপি চেয়ারম্যান মোঃ আলামীন ভূইয়া প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১