বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২১

মুন্সিগঞ্জে ৯ কোটি টাকার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস


মুন্সিগঞ্জে নৌ-পুলিশের ৭৫ মামলার আলামত হিসাবে জব্দকৃত ৯ কোটি ১১ লাখ টাকা মূল্যের কারেন্টজাল ও সুতার বিবন পুড়িয়ে ধংস করা হয়েছে। সোমবার বিকালে মিরকাদিম নৌ-পুলিশ লাইন্স মাঠে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব উপস্থিতে এসব জাল পুড়িয়ে ধংস করা হয়।

ধ্বংসকৃত আলামতগুলোর মধ্যে ছিল ১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার মিটার কারেন্টজাল ও ৮৮৬ বস্তা কারেন্টজালের সুতার ববিন। মুক্তার পর নৌ-পুলিশ ফাড়ির ৬৭ মামলা , লৌহজং নৌ-পুলিশ ফাড়ির ১ ও মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ৭টি মামলায় এসব আলামত জব্দ করা হয়েছিলো।

আলামত ধ্বংসে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মীনা মাহমুদা, মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আব্দুল আলীম, নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন খাঁন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১