আপডেট : ০৪ January ২০২১
বিয়ের দুই মাস ১০ দিনের মাথায় সন্তান প্রসব করে হাসপাতালেই তালাকপ্রাপ্ত হয়েছেন চুয়াডাঙ্গার পৌরসভার ১ নং ওয়ার্ডের ভিমরুল্লা গ্রামের এক নববধু। রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বসেই বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন উভয় পক্ষের অভিভাবকরা। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম আরো জানান, বিষয়টি নিয়ে রবিবার বিকেলে দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্রিত হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন করা হয়।
চুয়াডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, ‘দুই মাস ১০ দিন আগে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের ভিমরুল্লা গ্রামের এক যুবকের সাথে পারিবারিকভাবে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের জনৈক এক কৃষকের মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের দুই মাস ১০ দিনের মাথায় গত শনিবার রাতে শ্বশুর বাড়িতেই একটি পুত্র সন্তান প্রসব করে ওই নববধু। প্রসবের পর নবজাতকটি অসুস্থ হলে রোববার সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১