বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০২০

সখীপুর পৌরসভা নির্বাচন

মেয়র পদে ৩ প্রার্থীসহ ৪৫ জনের মনোনয়নপত্র জমা


টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীসহ মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিন ওয়ার্ডে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৩২জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিকেল পাঁচটার মধ্যে তারা উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন জমা দেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা দুইবারের নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে ওই তিন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১