আপডেট : ৩০ December ২০২০
সিলেটের গোলাপগঞ্জের মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী কারের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিমবাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিমবাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী কার ধাক্কা দেয়। এতে কারের ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী। এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে ৩ জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ৪ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতালে প্রেরণ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১