বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২০

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত রেজাউলের মৃত্যু


নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত রেজাউল ইসলাম (৪২) মারা গেছেন।

গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত রেজাউল ইসলাম উপজেলার কালীগ্রাম দিঘীরপাড় গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর রেজাউল ইসলাম ব্যবসায়ীক কাজ শেষে আবাদপুকুর থেকে হেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আবাদপুকুর-পতিসর সড়কের মরুপাড়ার জীবনের কবরস্থানের অদূরে পৌঁছলে পিছন থেকে এক মটরসাইকেল আরোহী স্ব-জোরে ধাক্কা দেয়। এতে রেজাউল ইসলাম এবং মটরসাইকেল আরোহী দুলাল হোসেন (৪৫) গুরুত্বর আহত হন।

আহতদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় রাতেই দুইজনকেই রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় আহত রেজাউল ইসলাম মারা যান। আহত মটরসাইকেল আরোহী দুলাল হোসেন একই এলাকার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের কেয়ামতুল্লার ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, সড়ক দুর্ঘটনায় আহত রেজাউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন বিষয়টি আমি শুনেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১