আপডেট : ২৬ December ২০২০
নরসিংদীতে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শীলমান্দি ইউনিয়নের তুলসিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, নরসিংদী শহরের মধ্য শীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ৫ম শ্রেনী পড়ুয়া ছেলে শাহাদাত হোসেন (১১) ও শিবপুরের বিবি পাড়া গ্রামের আবুল কালাম এর ৫ম শ্রেণী পড়ুয়া ছেলে ইউসুফ মিয়া (১০)। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নরসিংদীর পাঁচদোনা শীলমান্দি ইউনিয়নের তুলসিপুর গ্রামে পারিজা ড্রাইং ও আসফিয়া ড্রাইং এর ফ্যাক্টরি নির্মানের জন্য চারপাশে সীমানা প্রাচীর দিয়ে একটি পুকুর ভরাটের কাজ করছিল। বিকেলে স্থানীয় নাদিম ও রমিজ উদ্দিনের বাড়িতে বেড়াতে আসা ৩ শিশু খেলার ছলে সেখানে যায়। পরে তারা গোসলের জন্য পানিতে নামে। ওই সময় শাহাদাৎ ও ইউসুফ পানিতে ডুবে যায়। এই দৃশ্য দেখে সাথে থাকা অপর শিশু তাদের স্বজনকে খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শেখেরচর ফাঁড়ির ইনচার্জ এস আই অভিজিৎ চৌধুরী বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১