আপডেট : ২৬ December ২০২০
টাঙ্গাইলের সখীপুরে তিন হাজার অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে সরকারি পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতিএ বস্ত্র বিতরণের আয়োজন করে। বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবর রহমান বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় যুব সমিতির সভাপতি মনিররুজ্জামানের সভাপতিত্বে বিপ্লব সিকদারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী, অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূঁইয়া, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, যুব সমিতির সহ-সভাপতি মোশারফ হোসাইন, প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সৈকত, সদস্য আব্দুর রহিম দিপু, জুয়েল আল মামুন, আমিনুল ইসলাম আমীর, দেওয়ান শওকত ওসমান, মাসুদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১